১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হলেন আমীর হোসেন আমু

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২০

১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র হলেন আমীর হোসেন আমু

Manual1 Ad Code

সুরমা মেইল ডেস্ক :

Manual8 Ad Code

 

ক্ষমতাসীন জোট ১৪ দলের নতুন সমন্বয়ক ও মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বর্ষীয়ান নেতা আমীর হোসেন আমুকে।১৪ দলের শীর্ষ নেতাদের মতামত নিয়ে আমুকে নতুন এই দায়িত্ব দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Manual5 Ad Code

 

বুধবার এ তথ্য জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি নিজের সরকারি বাসভবন থেকে এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

Manual7 Ad Code

 

আমির হোসেন আমুর আগে ১৪ দলের সমন্বয়ের দায়িত্ব পালন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি মারা যাওয়ায় প্রবীণ রাজনীতিক আমুকে এই গুরু দায়িত্ব দেয়া হল।

 

অনলাইন ব্রিফিংয়ে ওবায়দুল কাদের জানান, ১৪ দলের শরীক নেতাদের সম্মতিক্রমে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমির হোসেন আমুকে এ দায়িত্ব দেন। আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে এ দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা রাখবেন বলে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন বলে ওবায়দুল কাদের উল্লেখ করেন।

 

প্রসঙ্গত, ১৪ দলের সাবেক মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মারা যাওয়ায় এ পদটি শূন্য হয়। এ জোটটির সমন্বয়কের দায়িত্ব পালন করা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাজেদা চৌধুরী বার্ধক্যজনিত অসুস্থতার কারণে খুব একটা সক্রিয় নন রাজনীতিতে।

 

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code