ভারী বর্ষণে ভূমিধস, ২২ জনের প্রাণহানি

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

ভারী বর্ষণে ভূমিধস, ২২ জনের প্রাণহানি

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : ভারী বর্ষণে নেপালের বিভিন্ন জায়গায় ভূমিধস হয়েছে। এতে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর নিশ্চিত করেছে গলফ নিউজ।

 

খবরে বলা হয়, নেপালের কাস্কি জেলায় একাধিক ভূমিধসে তিন শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে।

 

পুলিশ জানিয়েছে, শুক্রবার তুমুল বৃষ্টির সময় জেলার সারাঙ্কত এলাকায় ভূমিধসে ঘরের ওপর পড়লে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ১০ জন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Manual3 Ad Code

 

আগের দিন বৃহস্পতিবার রাতে লামজুং জেলার বেসিশাহার এলাকায় ভূমিধসে একই পরিবারের তিন সদস্যের মৃত্যু হয়। একই রাতে রাকুম জেলার আথবিসকত এলাকায় ভূমিধসে মৃত্যু হয় আরও দুজনের। তিনজনের মৃত্যু হয়েছে মায়াগদি জেলায়।

 

Manual1 Ad Code

জারিয়াকত জেলায় ভূমিধসে ১০ বছর বয়সী এক শিশুসহ সাতজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১২ জন।

 

পশ্চিম নেপালেও ভূমি ধসের খবর পাওয়া গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর। টানা ৪৮ ঘণ্টার বৃষ্টিতে দেশটির নদীগুলোতে পানি প্রবাহ ফুলেফেঁপে উঠেছে। এতে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

Manual2 Ad Code

 

নেপালের আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে আরও তিন দিন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code