৩৬২ বাংলাদেশি সাগরপথে ইতালি পৌঁছালেন

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২০

৩৬২ বাংলাদেশি সাগরপথে ইতালি পৌঁছালেন

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :

Manual1 Ad Code

 

করোনাভাইরাসে মহামারীর মধ্যে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৩৬২ জন বাংলাদেশি ইতালি পৌঁছেছেন। ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছ থেকে তাদের উদ্ধার করা হয়।

 

শনিবার ইতালির সংবাদমাধ্যম দ্য লোকাল তাদের প্রতিবেদনে এ তথ্য দিয়েছে।

 

উদ্ধার হওয়া বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের আরও শতাধিক নাগরিক রয়েছেন বলে শুক্রবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বরাতে  বাতা সংস্থা এএফপি জানিয়েছে ।

Manual3 Ad Code

 

দ্য লোকালে বলা হয়, গত দুই দিনে লিবিয়া ও তিউনিশিয়া উপকূল থেকে ৯টি নৌকায় করে ৫ শতাধিক লোক ইতালির লাম্পেদুসা দ্বীপে পৌঁছেছেন। এর মধ্যে দুটি নৌকা লিবিয়া থেকে গেছে। এর একটিতে ৯৫ জন ও অপরটিতে ২৬৭ জন বাংলাদেশি রয়েছেন।

Manual2 Ad Code

 

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রায়ই এশিয়া ও আফ্রিকা মহাদেশের অভিবাসনপ্রত্যাশীরা নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করেন। কেউ গন্তব্যে পৌঁছান, আবার কেউ পথেই নৌকাডুবে প্রাণ হারান।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code