চমেকে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ, আহত ৮

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০

চমেকে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষ, আহত ৮

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক :

Manual2 Ad Code

 

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুপক্ষে সংঘর্ষে আটজন আহত হয়েছে।

 

রোববার বেলা সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেল ও চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

আজ সকালে নওফেল ও চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম স্বাস্থ্যসামগ্রী দিতে চট্টগ্রাম মেডিকেলে যান। তার কর্মসূচি শেষ করে ক্যাম্পাস ছাড়ার পরই এ সংঘর্ষ বেধে যায়।

 

এতে আহত হন ৫৮তম ব্যাচের খোরশেদ বিন মেহেদি ও ইমন শিকদার, ৬০তম ব্যাচের অভিজিত দাস, ফরহাদুল ইসলাম, হোজাইফা বিন কবির, কনব দেবনাথ এবং ৬১তমের সাজেদুল ও মিনহাজ।

 

আহতরা মেডিকেলে চিকিৎসাধীন। তারা সবাই নওফেল অনুসারী।

Manual2 Ad Code

 

সংঘর্ষের পর মেডিকেল কলেজের চারপাশে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত একপক্ষ মেডিকেল গোলচত্বরে, আরেক পক্ষ মেডিকেল কলেজের বাইরে অবস্থান করছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code