বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিনের সাফল্যের দাবি রাশিয়ার

প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিনের সাফল্যের দাবি রাশিয়ার

Manual5 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :

 

বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাস ভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালে সাফল্যের ঘোষণা দিল রাশিয়া। সম্প্রতি দেশটির সেশনভ ফার্স্ট মস্কো স্টেট মেডিকেল ইউনিভার্সিটির গবেষকরা এ সাফল্য দেখিয়েছেন বলে জানিয়েছে রাশিয়ার সরকারি বার্তা সংস্থা স্পুটনিক।

Manual4 Ad Code

 

খবরে বলা হয়, রাশিয়ার গামালেই ইন্সটিটিউট অব এপিডেমিওলজি অ্যান্ড মাইক্রোবায়োলজিও ওই ভ্যাকসিন তৈরির সঙ্গে যুক্ত। তাদের এ করোনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল শুরু হয়েছিল ১৮ জুন। এ পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছে ভ্যাকসিনটি।

Manual2 Ad Code

 

ইন্সটিটিউট ফর ট্রানশ্লেসনাল মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজির পরিচালক ভাদিম তারাসোভ জানান, করোনাভাইরাসের বিরুদ্ধে বিশ্বে প্রথমবার স্বেচ্ছাসেবকদের ওপর পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে সেশনভ ইউনিভার্সিটি।

 

ট্রায়ালে অংশ নেয়া স্বেচ্ছাসেবকদের প্রথম দলটিকে আগামী বুধবার ছেড়ে দেয়া হবে। দ্বিতীয় দলটি ছাড়া পাচ্ছে ২০ জুলাই।

 

সেশনভ ইউনিভার্সিটির ইন্সটিটিউট অব মেডিকেল প্যারাসাইটোলজির পরিচালক আলেকজান্ডার লুকাশেভ জানান, তাদের গবেষণার প্রাথমিক লক্ষ্য ছিল এটি মানবদেহের জন্য নিরাপদ কি না, তা নিশ্চিত করা, যা সফলভাবে সম্পন্ন হয়েছে।

Manual8 Ad Code

 

তিনি বলেন, আমাদের গবেষণা সম্পন্ন হয়েছে এবং ভ্যাকসিনটি নিরাপদ তা নিশ্চিত হয়েছে। তবে কবে থেকে এ ভ্যাকসিনের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে পারে, সে ব্যাপারে কিছুই জানাননি তিনি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code