সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৮ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২০
(ছবি : প্রতীকী)
গাজিপুর প্রতিনিধি : গাজীপুর সদর উপজেলায় ডোবার পানিতে ডুবে ভাই-বোনসহ চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (২০ জুলাই) রাতে জয়দেবপুর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আফজাল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত শিশুরা হলো- নেত্রকোণার বারহাট্টা উপজেলার জাওয়াইয়ের তৌহিদ মিয়ার মেয়ে তানিয়া আক্তার (৯), ছেলে মো. ইব্রাহিম (৬), বগুড়ার সোনাতলা উপজেলার দামরপাড়ার মো. জিয়ারুলের মেয়ে মিষ্টি (১০) ও একই উপজেলার সুজায়েতপুরের মো. শামীমের ছেলে ফরহাদ (৬)।
তারা সবাই মির্জাপুর পূর্বপাড়ায় পরিবারের সঙ্গে ভাড়া বাড়িতে বসবাস করে আসছে।
থানার পরিদর্শক মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, দুপুরে বৃষ্টির সময় ওই চার শিশু বাড়ির পাশে খেলতে যায়। অনেকক্ষণ তারা বাড়ি ফিরে না গেলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যায় বাড়ির পাশে একটি ডোবার পাড়ে ওই শিশুদের পায়ের জুতা দেখতে পেয়ে ডোবার পানিতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একে একে চারজনের মরদেহ পাওয়া যায়।
তিনি বলেন, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি