দিনমজুর বাজারে পিকআপভ্যানের চাপায় নিহত ৩

প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০

দিনমজুর বাজারে পিকআপভ্যানের চাপায় নিহত ৩

Manual3 Ad Code

বগুড়া থেকে নিজস্ব সংবাদদাতা : বগুড়ায় দিনমজুরের বাজারে পিকআপভ্যানের চাপায় তিনজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (২৫ জুলাই) সকালে বগুড়া শহরের মাটিডালী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

Manual1 Ad Code

নিহতরা হলেন- বগুড়া সদর উপজেলার খামারকান্দি গ্রামের কিরাম মণ্ডলের ছেলে রশিদুল ইসলাম (৫০), তেলিহারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আবু জাফর (৪৫) ও গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খামার পানগাছি গ্রামের মৃত জালাদু শেখের ছেলে আজগর আলী (৪৫)।

 

Manual8 Ad Code

পুলিশ ও স্থানীয়রা জানায়, শহরের বনানী-মাটিডালী সড়কের বগুড়া সদর উপজেলা পরিষদের পাশে প্রতি সকালে দিনমজুরের বাজার বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে লোকজন আসেন।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

শ্রম বিক্রির জন্য তারা সেখানে অপেক্ষা করেন। শনিবার সকাল সাড়ে ৬টায় শহর থেকে মাটিডালীর দিকে যাচ্ছিল দ্রুতগামী একটি পিকআপভ্যান। সেই পিকআপভ্যানটি দিনমজুরের বাজারে অপেক্ষমান লোকজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৬ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর তিনজন চিকিৎসাধীন আছেন।

 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, হতাহত সকলেই কাজের সন্ধানে আসা দিনমজুর। দুর্ঘটনাটি সকালে হওয়ায় ফাঁকা রাস্তায় পিকআপভ্যানটি দ্রুত পালিয়ে যায়। সেটি চিহ্নিত করার চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code