সিলেটগামী কালনী এক্সপ্রেসে আগুন

প্রকাশিত: ১:২৬ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০২০

সিলেটগামী কালনী এক্সপ্রেসে আগুন

Manual7 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

Manual6 Ad Code

 

Manual4 Ad Code

শনিবার (২৫ জুলাই) বিকাল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার তালশহর স্টেশন ছাড়ার পর ট্রেনটির দুই বগির মাঝখানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় যাত্রীদের কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

Manual2 Ad Code

 

ট্রেনে যাত্রীসেবার দায়িত্বরত মুন্না জানান, তালশহর ও ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের মাঝামাঝি স্থানে আসার পর হঠাৎ ট্রেনের ‘ট’ ও ‘ঠ’ বগির মাঝখানে আগুন লাগে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। পরে ট্রেনে থাকা সিলিন্ডার দিয়ে আগুন নেভানো হয়। এ সময় আমরা নিজেরাই ‘চেইন’ ট্রেনটি থামিয়ে দেই। আগুন বড় আকার ধারণ করার আগেই সবাই মিলে নিভিয়ে ফেলতে সক্ষম হই।

 

তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও বৈদ্যুতিক তারগুলোতে ‘স্পার্ক’ হচ্ছে। যে কারণে আখাউড়ার আজমপুর স্টেশনে গিয়ে মেরামত কাজ করা হবে। তবে যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। গাড়ি থামানো না হলে আরও বড় কিছু ঘটতে পারত।

Manual1 Ad Code

 

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সেতাফুর রহমান জানান, খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং রেলওয়ে পুলিশ সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অবস্থান নেয়। আগেই আগুন নিভিয়ে ফেলার কারণে ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে আর রাখা হয়নি। বিরতিহীন ট্রেনটি ৫টা ২৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করে। এ সময় ট্রেনের যাত্রীরা নিরাপদে আছেন বলেও উল্লেখ করেন তিনি।

 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মাইনুল হক বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসকে খবর দেই। তবে তার আগে আগুন নিভে যাওয়ায় তারা ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ত্যাগ করে। পরে বিরতিহীন ট্রেনটি বিকাল ৫টা ২৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code