সিলেটবাসীকে ঈদ শুভেচ্ছা মহানগর বিএনপির

প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২০

সিলেটবাসীকে ঈদ শুভেচ্ছা মহানগর বিএনপির

Manual4 Ad Code

সিলেট : মুসলিম উম্মাহর অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট নগরীর সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ।

 

এক শুভেচ্ছা বার্তায় সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী সিলেট মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ত্যাগ ও কোরবানীর সুমহান শিক্ষা নিয়ে মুসলিম উম্মাহর দোয়ারে এসেছে পবিত্র ঈদুল আযহা। আমরা এবছর এমন সময় পবিত্র ঈদুল আযহা উদযাপন করতে যাচ্ছি যখন সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও করোনা মহামারীর ভয়াল বিস্তার চলছে। পাশাপাশি সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়ে অনেক মানুষ মানবেতর জীবন যাপন করছে। তবুও এই সংকট মোকাবেলা করে ঈদ আনন্দে সবাইকে শামিল করার মহৎ উদ্যোগ নিতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে আমাদেরকে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

আসুন ঈদুল আযহার সুমহান ত্যাগের শিক্ষায় আলোকিত হয়ে সকল ভেদাভেদ ভুলে সবাই পরস্পর আপন থেকে আরও আপন হয়ে যাই। সামাজিক ও ভ্রাতৃত্ববোধের বন্ধন অটুট ও সুদৃঢ় রাখি। ঈদুল আযহার এই ধারা শুধু ঈদ নয় বছরের প্রতিটি দিনেই অব্যাহত থাকুক। পবিত্র ঈদুল আযহা বয়ে আনুক জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের মধ্যে অনাবিল আনন্দ, সুখ, শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের নব বার্তা। সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মোবারক।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code