সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২০
সুরমা মেইল ডেস্ক ,
সিলেট শহরতলীর বালুচর এলাকার এমসি কলেজের ছাত্রাবাসের সামনে থেকে র্যাব অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি অ্যাম্বুলেন্স ( ঢাকা মেট্রো-ছ-১১-১০৭৬) থেকে বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেছে।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান জানান, অ্যাম্বুলেন্স থেকে উদ্ধারকৃত ভারতীয় বিভিন্ন ব্রান্ডের ঔষধ জব্দ করা হয়। জব্দকৃত ঔষধের বাজার মূল্য ২০ লাখ টাকা।
শুক্রবার (২১ আগস্ট) গভীর রাতে উদ্ধার হওয়া অ্যাম্বুলেন্সসহ জব্দকৃত ভারতীয় ঔষধ শনিবার সিলেট মহানগর পুলিশের শাহপরান থানায় হস্তান্তর করে র্যাব।
Design and developed by ওয়েব হোম বিডি