সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০২০
সুরমা মেইল ডেস্ক ,
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় রেললাইনের ওপর ঘুমিয়ে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন।
রোববার ভোর ৪টার দিকে উপজেলার স্বল্পদশাল গ্রামে ব্র্যাক কার্যালয়ের সামনে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার স্বল্পদশাল গ্রামের আবদুল হেকিমের ছেলে স্বপন (১৭) ও রিপন (১৬) এবং কোরবান আলীর ছেলে মুখলেছ (২৮)।
স্থানীয়রা জানান, রাতে মাছ শিকারের পর ওই তিনজন উপজেলার স্বল্পদশাল গ্রামে ব্র্যাক কার্যালয়ের সামনে রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। রোববার ভোর ৪টার দিকে ঢাকা থেকে মোহনগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা ‘হাওলাদার এক্সপ্রেস’ ট্রেনটি ওই লাইনে এলে ঘুমন্ত তিনজন কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সমর বড়ুয়া বলেন, মরদেহগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন) জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি