পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশিত: ২:০৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জাহিদুল ইসলাম (২২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

 

বুধবার (১৬ ডিসেম্বর) ভোরে উপজেলার শ্রীরামপুর গ্রামে সীমান্তের ওপারে ভারতের রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাহিদুল ইসলাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর গ্রামের দুলাল হোসেনের ছেলে।

Manual3 Ad Code

 

বিজিবি সূত্র জানায়, বুধবার ভোরে শ্রীরামপুর সীমান্তের ৮৫২ নম্বর মেইন পিলারের ৫ নম্বর উপপিলারের কাছ দিয়ে গরু পারাপারকারী (রাখাল) দলের কয়েকজন সদস্য ভারতের কোচবিহারের সীমান্তের রতনপুর ও কৌশিক গ্রামের এক ব্যবসায়ীর কাছে গরু আনতে যায়।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

গরু নিয়ে ফেরার পথে ভারতের রাণীনগর-১৪০ বিএসএফ ব্যাটালিয়নের রতনপুর ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে গুলি ছোড়ে।

 

Manual1 Ad Code

এ সময় সবাই পালিয়ে আসলেও জাহিদুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে বিএসএফ তার লাশ উদ্ধার করে দুপুর ১টার দিকে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম মোবাইল ফোনে জাহিদুলের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

 

রংপুর-৬১ বিজিবি ব্যাটালিয়নের শমসেরনগর বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার আজহারুল সীমান্তে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত হওয়ার কথা স্বীকার করে বলেন, নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা তা এখনও নিশ্চিত নই। তবে বিএসএফের মাধ্যমে লাশ শনাক্তের চেষ্টা  চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code