সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০
সুরমা মেইল ডেস্ক : নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ফ্ল্যাট বাসায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লা থানার রামারবাগ ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজ্জাক (৩২) ও শিশু জিসান (৯)। আহত ২ জন হলেন সাঈদা (৩৫) ও শাকিব (১০)।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার রামারবাগে সাঈদ খানের মালিকানাধীন তৃতীয় তলা বিল্ডিংয়ের নিচ তলায় সেপটিক ট্যাংক হঠাৎ বিস্ফোরণ হয়। এতে পাশের বাড়ির সেমি পাকা বাড়ির দেয়াল ভেঙ্গে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থল থেকে ৪ জনকে উদ্ধার করে নারায়ণগঞ্জের একটি হাসাপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় জিসান ও রাজ্জাকের মৃত্যু হয়। আহত শাকিব ও সাঈদার অবস্থা আশঙ্কাজনক।
তাৎক্ষনিক বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। ধারণা করা যাচ্ছে, ট্যাংকটিতে গ্যাস জমে এ বিস্ফোরণ ঘটে।
ভিক্টোরিয়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হক জানান, আহতদের মধ্যে এক শিশুসহ দু’জন নিহত হয়েছে এবং চিকিৎসাধীন রয়েছেন নারীসহ দু’জন। তাদের অবস্থাও গুরুতর।
Design and developed by ওয়েব হোম বিডি