আবারও শাহজালালে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

প্রকাশিত: ১:১৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২০

আবারও শাহজালালে ২৫০ কেজি ওজনের বোমা উদ্ধার

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে আরও একটি ২৫০ কেজি ওজনের জেনারেল পারপাস (জিপি) বোমা পাওয়া গেছে। বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের সময় শনিবার সকাল ১০টা ৫০ মিনিটে বোমাটি পাওয়া গেছে।

Manual4 Ad Code

 

আইএসপিআর পরিচালক লে. কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকাল ১০টা ৫০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনস্ট্রাকশন সাইটে চলমান পাইলিংয়ের সময় একটি ২৫০ কেজি ওজনের বোমা পাওয়া যায়।

 

বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুর প্রশিক্ষিত বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা আধুনিক যন্ত্রপাতি সহকারে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমাটি নিষ্ক্রিয় করেন। বোমাটি টাঙ্গাইলের মধুপুরের রসুলপুর ফায়া‌রিং রে‌ঞ্জে নি‌ষ্ক্রিয় করা হবে।

 

বোমা বিশেষজ্ঞরা ধারণা করছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাপ্ত আগের বোমাগুলোর মতো এ বোমাটিও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভূমিতে নিক্ষেপ করা হয়েছিল বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Manual5 Ad Code

 

Manual2 Ad Code

এর আগে গত ৯ ডিসেম্বর বিকালে মাটি খোঁড়ার সময় শাহজালালে ২৫০ কেজি ওজনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। এর পাঁচ দিন পর ১৪ ডিসেম্বর তৃতীয় টার্মিনালের মাটি খোঁড়ার সময় ২৫০ গ্রাম ওজনের আরও একটি বোমা পাওয়া যায়। উদ্ধার করা বোমা দুটি মধুপুরের রসুলপুর ফায়া‌রিং রে‌ঞ্জে নিয়ে নি‌ষ্ক্রিয় করা হয়েছিল।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code