সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০
মৌলভবাজার প্রতিনিধি : স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিতা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের বডিওর্ন-ক্যামেরা সেবা চালু করেছে মৌলভবাজার জেলা পুলিশ।
বুধবার (২৩ ডিসেম্বর) মৌলভীবাজার শহরে চৌমোহনা পয়েন্টে গোপন চোখ নামে এ কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার ফারুক আহমেদ।
এ সময় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান, ওসি ইয়াছিনুল হক পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ট্রাফিক পুলিশকে বডিওর্ন ক্যামেরা হস্তান্তর করেন পুলিশ সুপার।
এ সময় তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে মৌলভীবাজার সদরের ট্রাফিক পুলিশকে ১০টি বডিওর্ন-ক্যামেরা এবং ৫টি ক্যামেরা সম্বলিত চশমা দেয়া হয়েছে। পরবর্তিতে জেলার অন্য উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে। এর ফলে সড়ক নিরাপত্তা জোরদার এবং দুর্নীতি কমবে বলে জানান পুলিশ সুপার।
এরপর থেকে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে বডিওর্ন-ক্যামেরা ব্যবহার করে দায়িত্ব পালন করছেন ট্রফিক পুলিশরা।
Design and developed by ওয়েব হোম বিডি