নির্যাতনে মৃত্যু: এসআইয়ের বাড়িতে ইট নিক্ষেপের পর লাশ নিয়ে বিক্ষোভ

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

নির্যাতনে মৃত্যু: এসআইয়ের বাড়িতে ইট নিক্ষেপের পর লাশ নিয়ে বিক্ষোভ

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বরিশালে গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে গ্রেপ্তারের তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

এ সময় বিক্ষুব্ধ লোকজন মহানগর ডিবির উপপরিদর্শক (এসআই) মহিউদ্দিন আহমেদের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করেন। রোববার (০৩ জানুয়ারি) সন্ধ্যায় বরিশাল নগরের সাগরদী এলাকায় এ ঘটনা ঘটে।

 

আরও পড়ুন : এবার ‘রায়হান স্টাইলে’ যুবককে হত্যার অভিযোগ

 

গত শনিবার দিবাগত রাতে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেজাউল করিম ওরফে রেজা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়। তিনি নগরের ২৪ নম্বর ওয়ার্ডের সাগরদী বাজারের মাংস ব্যবসায়ী মো. ইউনুস মুনশির ছেলে। তিনি বরিশাল আইন মহাবিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

 

তার পরিবারের অভিযোগ, আটকের পর পুলিশের নির্যাতনের কারণেই রেজাউলের মৃত্যু হয়েছে। গত ২৯ ডিসেম্বর রাত ৮টার দিকে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের হামিদ খান সড়কের একটি চায়ের দোকানের সামনে থেকে রেজাউলকে আটক করেন নগর ডিবির এসআই মহিউদ্দিন আহমেদ।

 

নির্যাতনের অভিযোগ অস্বীকার করে পুলিশ কর্তৃপক্ষ বলছে, মাদকসহ রেজাউলকে গ্রেপ্তারের পর স্বাভাবিক প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছিল। তবে অভিযোগ ওঠায় ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি করেছে বরিশাল মহানগর পুলিশ।

Manual7 Ad Code

 

কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে রেজার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। কিন্তু তারা লাশ নিয়ে সড়কে অবস্থান নেন। এতে জনদুর্ভোগের সৃষ্টি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে আর ওই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code