তেজগাঁওয়ে স্ত্রী-শ্যালিকাকে কুপিয়ে খুন, স্বামী আটক

প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২১

তেজগাঁওয়ে স্ত্রী-শ্যালিকাকে কুপিয়ে খুন, স্বামী আটক

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার সমিতি বাজার এলাকার একটি বাসা থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত একজনের স্বামী রনি মিয়াকে (৩০) আটক করা হয়েছে।

 

Manual3 Ad Code

শনিবার (০৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বাসার একটি শয়নকক্ষ থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- ইয়াসমিন আক্তার (৩০) ও শিমু আক্তার (১৬)।

Manual3 Ad Code

 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) সুদর্শন জানান, দুই বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে জানতে পেরেছি। নিহত ইয়াসমিনের স্বামী রনিকে আটক করা হয়েছে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

 

Manual5 Ad Code

তিনি আরো জানান, আটক রনিকে থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। মরদেহগুলোর সুরতহাল শেষে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামক) হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

 

আলী হোসেন জানান, রনি তার স্ত্রী ও শ্যালিকাকে কুপিয়ে খুন করেছে। তবে কী কারণে তাদের কুপিয়ে হত্যা করেছে তা এখনো জানা যায়নি।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code