কাগজপত্র চেকিংয়ের সময় ট্রাফিক সার্জেন্টকে পেটালো যুবক

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২১

কাগজপত্র চেকিংয়ের সময় ট্রাফিক সার্জেন্টকে পেটালো যুবক

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : হেলমেট ছাড়াই চালাচ্ছিলেন মোটরসাইকেল। এজন্য চালককে থামিয়েছিলেন ট্রাফিক সার্জেন্ট। আর এ নিয়েই হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে সার্জেন্টের ওপর চালানো হয় হামলা। তাও আবার চেলাকাঠ দিয়ে।

 

মঙ্গলবার (১৯ জানুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটেছে রাজশাহী মহানগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে। আহত ট্রাফিক সার্জেন্টের নাম বিপুল কুমার। তার দুই হাতে জখম হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তিনি। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual6 Ad Code

 

সার্জেন্ট বিপুল কুমারের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল ইসমাইল হোসেন। বিষয়টি নিয়ে তিনি কোনো কথা বলতে চাননি।

 

এদিকে, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। ঘটনাস্থলের সামনেই এদের একজনের চায়ের দোকান, অন্যজন পাশের একটি ফার্নিচারের দোকানের কর্মচারী।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, মাথায় হেলমেট ছাড়াই আসছিলেন এক যুবক। তাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজ দেখতে চান ট্রাফিক সার্জেন্ট। এছাড়া হেলমেট না থাকায় তিনি মামলা দিতে শুরু করেন। তখন ওই যুবক মোটরসাইকেল নিয়ে ফুটপাতের ওপরে ওঠেন। এরপর সার্জেন্টের সঙ্গে কথা-কাটাকাটি হয়।

 

এরই একপর্যায়ে ফার্নিচারের দোকান থেকে চেলাকাঠ নিয়ে সার্জেন্টকে মারধর শুরু করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা এগিয়ে এলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান ওই যুবক।

 

Manual3 Ad Code

আটকরা জানান, অভিযুক্ত যুবকের নাম বেলাল। তার বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তিনি সামনের চায়ের দোকানেই আড্ডা দেন।

Manual1 Ad Code

 

নগরীর রাজপাড়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, সার্জেন্ট বিপুলের দুই হাতে জখম হয়েছে। শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার বিষয়ে আপাতত বিস্তারিত কিছু জানা নেই।

Manual2 Ad Code

 

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, হামলাকারী যুবক মোটরসাইকেল ফেলে পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code