সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২১
দিনাজপুর সংবাদদাতা : দিনাজপুরের বিরলে মালবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বিরলের ফরক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম, শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন ও মোজামের ছেলে আনোয়ার হোসেন।
বিরল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. আজাহারুল ইসলাম জানান, বোচাগঞ্জ থেকে ধান বোঝাই করে একটি ট্রাক ঢাকা যাচ্ছিল। ফরক্কাবাদ ইউপির জয়নুল মুদিখানা বাজারের পাশে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহী নিহত হন।
ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের যৌথ সহযোগিতায় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
বিরল থানার ওসি শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও স্টাফ পালিয়ে গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি