পাপুলসহ আটজনের বিরুদ্ধে প্রতিবেদন ২১ এপ্রিল

প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, মার্চ ১০, ২০২১

পাপুলসহ আটজনের বিরুদ্ধে প্রতিবেদন ২১ এপ্রিল

Manual6 Ad Code

সুরমা মেইল ডেস্ক : লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলসহ ৮ জনের বিরুদ্ধে দায়ের করা মানিলন্ডারিং মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২১ এপ্রিল ধার্য করেছেন আদালত।

 

Manual8 Ad Code

বুধবার (১০ মার্চ) মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী প্রতিবেদন দাখিলের এই তারিখ ধার্য করেন।

Manual8 Ad Code

 

এর আগে গত বছর ২২ ডিসেম্বর অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আলামিন বাদি হয়ে রাজধানীর পল্টন থানায় এই মামলা করেন।

 

মামলার অপর আসামিরা হলেন, পাপুলের শ্যালিকা জেসমিন প্রধান, মেয়ে ওয়াফা ইসলাম, ভাই কাজী বদরুল আলম লিটন, ব্যক্তিগত কর্মচারী মোহাম্মদ সাদিকুর রহমান মনির, জেসমিন প্রধানের কোম্পানি জে ডব্লিউ লীলাবালী, কাজী বদরুল আল লিটনের মালিনাধীন কোম্পানি জব ব্যাংক ইন্টারন্যাশনাল, এই কোম্পানির ম্যানেজার গোলাম মোস্তফা ও অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জন।

 

Manual5 Ad Code

এজাহারে বলা হয়েছে, আসামিরা মানবপাচারকারী চক্রের সদস্য। তারা বিভিন্ন সময় ৩৮ কোটি ২৩ লাখ ৪০ হাজার ৫৬৭ টাকা অবৈধভাবে আয় করেছেন। আর এর সঙ্গে পাপুল ও তার মেয়ের প্রতিষ্ঠান জড়িত।

 

Manual3 Ad Code

প্রসঙ্গত,২২ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্য পদ বাতিল করে সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code