স্ত্রীসহ করোনায় আক্রান্ত এমপি পীর মিসবাহ

প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, মার্চ ২০, ২০২১

স্ত্রীসহ করোনায় আক্রান্ত এমপি পীর মিসবাহ

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছেন।

Manual1 Ad Code

 

শুক্রবার (১৯ মার্চ) রাতে এমপি পীর মিসবাহর বড় ভাই বিশিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমান ফেসবুকে এ নিয়ে স্ট্যাটাস দিয়েছেন।

 

Manual8 Ad Code

তিনি লিখেছেন, আমার ছোট ভাই, সুনামগঞ্জ সদর আসনের এমপি পীর ফজলুর রহমান মিসবাহ, তার স্ত্রী ছোটবোন মাসকুরা হোসাইন দীনার করোনা পজেটিভ। সবার কাছে দোয়া চাইছি। মনটা ভারাক্রান্ত। বর্তমানে ভালো আছে, আইসোলেশনে আছে চিকিৎসকের পরামর্শে।

 

Manual4 Ad Code

আমার ভাই বলে নয়, যে কেউ খোঁজ নিলে জানতে পারবেন তার মতোন নির্লোভ নিরাবরণ সাদামাটা জীবনের সৎ এমপি আজকের রাজনীতিতে বিরল।

 

মানুষের ভালোবাসাই তার শক্তি। সাধারণ ভদ্র বিনয়ী আচরণ সবার সাথে তার। একবছর করোনাকালে ও বন্যায় তার এলাকায় মানুষের পাশে ছিলো সহযোগিতার হাত বাড়িয়ে।

 

Manual2 Ad Code

উন্নয়ন কর্মকান্ড আর মানুষের অধিকার নিয়ে ছিল সোচ্চার। সংসদেও সরব ছিল। মহান সর্বশক্তিমান আল্লাহ তাদের রহম করুন। সবার কাছে দোয়া চাইছি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code