বিশ্ব দরবারে প্রশংসিত আওয়ামী লীগ সরকার : মন্ত্রী ইমরান

প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২১

বিশ্ব দরবারে প্রশংসিত আওয়ামী লীগ সরকার : মন্ত্রী ইমরান

Manual5 Ad Code

গোয়াইনঘাট প্রতনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজলোর বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

Manual7 Ad Code

 

ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি বলেছেন, সকল বাধা পাড়ি দিয়ে সব সূচকে অগ্রগতি সাফল্য আর উন্নয়নের ফানুস উড়িয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আজ বিশ্ব দরবারে প্রশংসিত।

 

মন্ত্রি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, ব্রীজ-কালর্ভাড, মসজিদ-মন্দিরসহ বিভিন্নখাতের উন্নয়ন দেশের ভেতর-বাইরে প্রশংসিত হচ্ছেন শেখ হাসিনা। বিশ্বের বুকে বাংলাদেশ এখন শুধু উন্নয়নের রোল মডেলই নয়, একটি মানবিক রাষ্ট্র হিসেবেও খ্যাতি রয়েছে। আর এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বের কারণে। সেই সাথে আওয়ামী লীগ সরকার আপামর জনগনের ভাগ্য উন্নয়নে অত্যান্ত বিচক্ষণতার সহিত দেশ পরিচালনা করছেন।

 

Manual6 Ad Code

শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় গোয়াইনঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ে পাইলিংসহ ৪তলা বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন পরর্বতী সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

তিনি আরও বলনে, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় একদিন উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের পরিচয় তুলে ধরবে। পাশাপাশি অচিরেই বালিকা বিদ্যালয়টি কলেজে রূপান্তরিত করা হবে। দুই দিনের সরকারি সফরকালে উপজেলার আলীরগাঁও কলেজ, পুকাশ স্কুল এন্ড কলেজের নানা উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং গোয়াইনঘাট-রাধানগর সড়ক পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ^াস দিয়েছেন মন্ত্রী ইমরান আহমদ।

Manual2 Ad Code

 

সংক্ষিপ্ত আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে ও গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় এসময় উপস্থিত ছিলেন- গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, সহকারী কমিশনার (ভূমি) এ কে নূর হোসেন নির্ঝর, গোয়াইনঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল আহাদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, যগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, সুভাস চন্দ্র পালছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর বিষয়ক সম্পাদক মো: মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ছয়ফুল আলম আবুল, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগ সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, গোলাম করিম শামীম, সালেহ আহমদ, মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রব্বানী সুমন প্রমুখ।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code