সিলেট ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ৪, ২০২১
নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জের রয়েল রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক অবরুদ্ধের খবরে সিলেটে প্রতিবাদ মিছিল বের করেছে তার সমর্থকরা।
শনিবার (০৩ এপ্রিল) সন্ধ্যার পর নগরীর বন্দরবাজার এলাকার কামরান চত্ত্বরে জড়ো হয়ে মিছিল বের করে। মিছিলটি সুরমা পয়েন্ট হয়ে কাজিরবাজার মাদ্রাসায় গিয়ে শেষ হয়।
এ সম্পর্কিত সংবাদ
এর আগে শুক্রবারও জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে হেফাজ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা।
প্রসঙ্গত, রিসোর্টে অবরুদ্ধ হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে হেফাজতের নেতাকর্মীরা রয়েল রিসোর্টে গিয়ে ভাঙচুর চালায়। পরে হেফাজতের নেতাকর্মীরা তাকে ওই রিসোর্টে হামলা চালিয়ে সেখান থেকে ছিনিয়ে নিয়ে যায়।
এমন খবরে হেফাজতে ইসলামে সমর্থকরা মামুনুল হককে আটকের প্রতিবাদে প্রতিবাদ মিছিল বের করে দেশের বিভিন্ন স্থানে। সিলেটেও অনুষ্টিত হলো সেই মিছিল।
এদিকে, রাত ৯টার দিকে সুনামগঞ্জের ছাতকে হেফাজতের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ছাতক থানায় ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২০ আহত হওয়ার খবর পাওয়া গেছে।
Design and developed by ওয়েব হোম বিডি