সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৪ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০২১
সুরমা মেইল ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতিতে আজ (সোমবার) থেকে সপ্তাহে তিনদিন আপিল বিভাগের কার্যক্রম সীমিত পরিসরে চলবে।
প্রধান বিচারপতির আদেশক্রমে রোববার (১১ এপ্রিল) এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছেন আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবজনিত কারণে উদ্ভূত পরিস্থিতিতে আজ ১২ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ভার্চুয়ালি আপিল বিভাগের এক নম্বর কোর্ট প্রতি রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে ১২টা পর্যন্ত বিচার কার্যক্রম সীমিত পরিসরে পরিচালিত হবে।
এছাড়া ভার্চুয়াল প্রতি সোমবার ও বুধবার বেলা ১১টা থেকে চেম্বার আদালত অতি জরুরি বিষয়ে শুনানি গ্রহণ করবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
করোনার বিস্তার রোধে চলাচলে ৭ দিনের নিষেধাজ্ঞা আরোপের মধ্যে গত ৫ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচার কার্যক্রম বন্ধ ছিল। শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে মঙ্গলবার ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে চেম্বার আদালতে অতি জরুরি বিষয়ে শুনানি করা হয়েছিল।
Design and developed by ওয়েব হোম বিডি