হেফাজত নেতা জুনায়েদ ও জালাল রিমান্ডে

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২১

হেফাজত নেতা জুনায়েদ ও জালাল রিমান্ডে

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : ২০১৩ সালে হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলায় সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব, ঢাকা মহানগরের সভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিব ও কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

 

Manual6 Ad Code

রোববার (১৮ এপ্রিল) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এর আগে শনিবার (১৭ এপ্রিল) জুনায়েদ আল হাবিবকে রাজধানীর বারিধারা থেকে ও মাওলানা জালাল উদ্দিনকে ডিবির একটি টিম রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করে।

 

Manual1 Ad Code

২০১৩ সালে পল্টন থানায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর শাহিনুর রহমান তাদের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ অবরোধ কর্মসূচির নামে লাঠিসোটা, ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code