সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২১

সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোশাররফ হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের পশ্চিম ছিলোনীয়া গ্রামের হাজী রুহুল আমীনের ছেলে।

Manual4 Ad Code

 

নিহতের সহোদর মো. আলী হোসেন জানান, বিগত ১৮ বছর ধরে তার ভাই মোশাররফ সৌদি আরবের আল কাসিম এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছিলেন। রোববার (১৮ এপ্রিল) বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে তিনি দোকানের জন্য ট্রলি করে মালামাল নিয়ে আসার পথে আল দোকনা নামক স্থানে পৌঁছালে দুর্ঘটনার শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Manual7 Ad Code

 

আলী হোসেন জানান, নিহত মোশাররফের ৭ ও ৫ বছর বয়সী দুই ছেলে রয়েছে। লাশ দেশে নিয়ে আসার জন্য সংশ্লিষ্ট দফতরে অনলাইনে আবেদন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে অফিস-আদালত বন্ধ থাকলেও সংশ্লিষ্টরা আন্তরিক হলে তিনি তার ভাইকে দেশে এনে দাফন করতে পারবেন বলে প্রত্যাশা করেন।

 

Manual4 Ad Code

স্থানীয় কালীদহ ইউপি চেয়ারম্যান মো. দিদারুল আলম জানান, সৌদি প্রবাসী মোশাররফ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার বিষয়টি শুনেছি। পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code