দুঃখ প্রকাশ করে সমঝোতার প্রস্তাব হেফাজত মহাসচিবের

প্রকাশিত: ১:৪০ পূর্বাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১

দুঃখ প্রকাশ করে সমঝোতার প্রস্তাব হেফাজত মহাসচিবের

Manual7 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বাহ্মণবাড়িয়া, সোনারগাঁসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটা সহিংসতার সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা জড়িত নয় দাবি করেছেন সংগঠনটির মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। তিনি বলেছেন, আমরা সরকারের কাছে আহবান জানাবো, মাদরাসায় হামলা ও তৌহিদি জনতাকে উস্কানি দেওয়ার পেছনে কারা জড়িত তা খুঁজে বের করুন। এ ঘটনার সঙ্গে কোনো তৃতীয় পক্ষ যদি জড়িত থাকে, আপনারা তদন্ত করে বের করুন। এতে আমরাও সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তারপরেও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সমূহের জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এ ক্ষেত্রে হেফাজতের নেতাদের আরো সতর্ক থাকা প্রয়োজন ছিলো বলে আমরা মনে করি। আগামীতে হেফাজতের সর্বস্তরের নেতাকর্মীরা এসব ক্ষেত্রে আরো সতর্ক থাকবে ইনশা আল্লাহ।

 

বৃহস্পতিবার (২২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে সম্মতি জানিয়েছেন হেফাজতের সিনিয়র নায়েবে আমীর আতাউল্লাহ হাফেজ্জী, হেফাজতে উপদেষ্টা দেওনার পীর অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, কেন্দ্রীয় নায়েবে আমীর সাজিদুর রহমান ও আবুল কালাম।

Manual1 Ad Code

 

নুরুল ইসলাম জিহাদী বলেন, গত কয়েকদিন ধরে গণহারে হেফাজত নেতাদের গ্রেপ্তার করছে প্রশাসন। ইতোমধ্যেই কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি জুনাইদ আল হাবীব, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর সেক্রেটারি মামুনুল হক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, কেন্দ্রীয় সহকারী মহাসচিব মনজুরুল ইসলাম আফেন্দী, খোরশেদ আলম কাসেমী, সাখাওয়াত হুসাইন রাজী, জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী, সহ- সাংগঠনিক সম্পাদক আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক ইলিয়াস হামিদী, কেন্দ্রীয় সহ প্রচার সম্পাদক শরীফুলাহ, ঢাকা মহানগর সহ সভাপতি মাওলানা যুবায়ের আহমদসহ অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়োছে।

 

তিনি বলেন, আমরা সরকারের কাছে জানতে চাই, কেনো তাদের গ্রেপ্তার করা হলো। তারা তো কোনো সহিংসতার সঙ্গে জড়িত ছিলেন না। বরং তারা বিক্ষুব্ধ জনতাকে শান্ত করার চেষ্টা করেছেন।

 

নুরুল ইসলাম জিহাদী আরো বলেন, সরকারের প্রতি আমাদের আহবান, দেশের শান্তি শৃঙ্খলা আমরাও চাই, আপনারাও চান। আমরা কোনোভাবেই চাই না যে, দেশের মধ্যে অশান্তি তৈরি হোক। তাই আসুন আলাপ আলোচনার মাধ্যমে কোনো সমস্যা থাকলে তার সমাধান করি।

 

হেফাজত মহাসচিব বলেন, আমরা সরকারের উদ্দেশ্যে বলবো, কোথাও যদি কোনও সমস্যা হয়ে থাকে কিংবা হেফাজতের কর্মসূচিতে তৃতীয় কোন শক্তি যদি সুযোগ নিয়ে থাকে, অথবা কেউ রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে পরিস্থিতি উত্তপ্ত করে থাকে, তাহলে সরকার তাদের খুঁজে বের করুক। আমরা সরকারকে এই ক্ষেত্রে সহযোগিতা করবো ইনশাআল্লাহ।

Manual1 Ad Code

 

তিনি বলেন, আসুন এই পবিত্র রমজান মাসে গণ-গ্রেপ্তার বন্ধ করে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজি। সমস্যা যত বড়ই হোক, আলাপ-আলোচনার মাধ্যমে এর সমাধান বের করা সম্ভব ইনশাআল্লাহ। হেফাজতের মধ্যেও যদি কেউ অপতৎপরতা চালায়, আমরা তাদের বিরুদ্ধেও কঠোর ব্যাবস্থা নেবো ইনশাআল্লাহ।

Manual5 Ad Code

 

প্রসঙ্গত, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক সফরে দেশজুড়ে সহিংসতা চালানোর অভিযোগে হেফাজতে ইসলামের বেশ কয়েকজন নেতাকে গ্রেপ্তারের পর দৃশ্যত হতচকিত সংগঠনটি সরকারের কাছে ধরনা দিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে সংগঠনটি এরই মধ্যে কোণঠাসা হয়ে পড়েছে। পুলিশ বলছে সংগঠনটির বর্তমান হালচাল নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছেন ধৃত নেতারা। গ্রেপ্তার আতঙ্কে আছেন অনেক নেতাকর্মী। হেফাজতের হাই কমান্ডের নির্দেশে বেশকিছু নেতা সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও উচ্চ পদস্থ একজন সরকারি কর্মকর্তার সঙ্গে হঠাৎ করেই একটি বৈঠক করেছেন কয়েকজন হেফাজত নেতা। ওইসব বৈঠকে তারা সবকটি কওমি মাদ্রাসা ও নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারসহ সাত দফা দাবি তুলেছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ডিএমপির দুই ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

বৈঠকের বিষয়ে কয়েকজন পুলিশ কর্মকর্তা বলেছেন, হেফাজতকে আপাতত ছাড় দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে তালিকাভুক্ত কয়েকজন নেতা আছেন তাদের ধরা হবেই। কারণ তারা তান্ডবে বেশি ইন্ধন জুগিয়েছেন। তাছাড়া বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী কিছুদিন সময়ও নিয়েছেন। তিনি সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে কথা বলবেন বলে হেফাজত নেতাদের আশ্বস্ত করেছেন। গ্রেপ্তারকৃত হেফাজত নেতা মামুনুলের পক্ষে ক্ষমা চেয়ে মুক্তি চেয়েছেন তার ভাই মাহফুজুল হক।

 

হেফাজতে ইসলামের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী বলেছেন, আমরা কোনো সংঘাত চাই না। আমরা কারোর এজেন্ডা বাস্তবায়ন করছি না। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। হেফাজত একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছেন। আমরা সংঘাত-দাঙ্গা-হাঙ্গামা এড়াতে সরকারের সঙ্গে সমঝোতার চেষ্টা করছি। সরকারের মন্ত্রী-এমপিদের সঙ্গে কথা বলছি। আমার নির্দেশে কিছু নেতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলে এসেছেন। মাদ্রাসা খুলে দেওয়াসহ সাত দফা দাবি পেশ করা হয়েছে। আশা করছি সরকার আমাদের বিষয়টি বুঝবে। আমাদের ভুল বুঝবে না।

 

Manual5 Ad Code

হেফাজতের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফীর ছোট ছেলে আনাস মাদানী বলেছেন, হেফাজত নেতারা সমঝোতা করার চেষ্টা করছে বলে শুনেছি। এসব বর্তমান নেতারা বলতে পারবেন। তবে আমি এখন আর হেফাজতের সঙ্গে নেই। তারা কী করল তা আমরা জানতে চাচ্ছি না।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code