সিলেট জেলা-মহানগর স্বেচ্ছাসেবক দলের সব ইউনিট কমিটি বিলুপ্ত

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২১

সিলেট জেলা-মহানগর স্বেচ্ছাসেবক দলের সব ইউনিট কমিটি বিলুপ্ত

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ সব ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

শুক্রবার (১০ সেপ্টেম্বর) জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীলরা সব ইউনিট কমিটি বিলুপ্তি ঘোষণা করেন।

Manual4 Ad Code

 

Manual4 Ad Code

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্যসচিব দেওয়ান জাকির হোসেন খান এবং মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেল ও সদস্যসচিব আজিজুল হোসেন আজিজ স্বাক্ষরিত বিজ্ঞপিতে সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।

 

তিনি বলেন, কেন্দ্রের নির্দেশনার আলোকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের অধীনস্থ সকল ইউনিটের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সকল ইউনিট নতুন কমিটি গঠনের কাজ শুরু করবো। মূলত চলতি মাস থেকেই জোরেশোরে আমাদের কাজ শুরু হয়েছে। সামনে তা আরো বেগবান হবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code