দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না : হানিফ

প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০২১

দেশে আর তত্ত্বাবধায়ক সরকার হবে না : হানিফ

Manual8 Ad Code

সুরমা মেইল ডেস্ক : দেশে তত্ত্বাবধায়ক সরকার আর কখনো হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

 

শনিবার (০২ অক্টোবর) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে আয়োজিত জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

হানিফ বলেন, দেশের সর্বোচ্চ আদালত থেকে এ রায় ঘোষণা করা হয়েছে। দেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে না। নির্বাচনে অংশ নেয়া বা না নেওয়া যেকোনো রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

তিনি বলেন, আমরা চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দলকে নির্বাচিত করবে এটাই প্রত্যাশা।

 

Manual8 Ad Code

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ রিয়াদের সভাপতিত্বে ও আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলালের সঞ্চালনায় আয়োজিত তৃণমূল প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, সদস্য তোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তমসহ কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের নেতারা।

Manual1 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code