৬ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম

প্রকাশিত: ৫:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২১

৬ ঘণ্টা পর সচল ফেসবুক-ইনস্টাগ্রাম

Manual5 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বিশ্বব্যাপী ডাউন হওয়ার ৬ ঘণ্টা পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম আংশিক সচল হয়েছে। তবে হোয়াটসঅ্যাপ এখনো বন্ধ রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স।

 

বাংলাদেশ সময় সোমবার (০৪ অক্টোবর) রাত পৌনে ১০টার পর থেকে এ সমস্যা দেখা দেয়। এরপর মঙ্গলবার ভোর পৌনে ৪টার দিকে সচল হয় ফেসবুক ও ইনস্টাগ্রাম।

 

ওয়েবসাইট মনিটরিং গ্রুপ ডাউনডিটেক্টর জানিয়েছে, বিশ্বব্যাপী এক কোটির বেশি মানুষ এই সমস্যার কথা জানিয়েছেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম প্রায় ৬ ঘণ্টা স্থগিত থাকার পর সচল হয়েছে বলে নিশ্চিত করেছে ফেসবুক। তিনটি সেবাই ফেসবুকের মালিকানাধীন।

Manual6 Ad Code

 

টুইট বার্তায় ফেসবুক জানিয়েছে, বিশ্ব বিপুল পরিমাণ মানুষ ও ব্যবসায়িক কমিউনিটি যারা আমাদের ওপর নির্ভরশীল : আমরা দুঃখিত। আমরা অ্যাপ ও সেবা চালুর জন্য কঠোর পরিশ্রম করছি এবং তারা অনলাইনে পুনরায় ফিরে এসেছে জানতে পেরে খুশি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

Manual4 Ad Code

 

ইনস্টাগ্রাম টুইট বার্তায় জানিয়েছে, ইনস্টাগ্রাম এখন ফিরে এসেছে কিন্তু ধীরে চলছে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং দেরি হওয়ার জন্য দুঃখিত!

 

এর আগে ফেসবুকের প্রধান প্রযুক্তি কর্মকর্তা মাইক শ্রোফার টুইট করে ক্ষতিগ্রস্তদের কাছে ‘আন্তরিকভাবে ক্ষমা চেয়েছেন।’

 

এতো দীর্ঘ সময় ধরে সার্ভার ডাউন হওয়া ঘটনা বিরল। সর্বশেষ ২০১৯ সালে ফেসবুক ও অন্যান্য অ্যাপে ১৪ ঘণ্টার মতো এ ধরনের সমস্যা হয়েছিল।

Manual7 Ad Code

 

ঠিক কী কারণে সমস্যা দেখা দিয়েছিল, তা এখনো পরিষ্কার নয়। ফেসবুকের পক্ষ থেকেও ত্রুটির কারণ সম্পর্কে কিছু বলা হয়নি। তবে কারিগরি বিশেষজ্ঞরা ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস ত্রুটি ছিল বলে ধারণা করছেন।

 

আবার কারও মতে, ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ সবই একটি বিজিপি কনফিগারেশনের সমস্যার কারণে বন্ধ হয়ে গিয়েছিল।

 

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code