সারাদেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ

প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২১

সারাদেশে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট বন্ধ

Manual2 Ad Code

সুরমা মেইল ডেস্ক : দেশের বিভিন্ন জেলায় মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

শুক্রবার (১৫ অক্টোবর) ভোর ৫টার দিক থেকে ইন্টারনেটের এ সেবা বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন তারা। তবে কোথাও কোথাও ধীরগতির টু-জি ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে বলে জানা গেছে।

Manual8 Ad Code

 

বিভিন্ন অপারেটর সূত্র জানিয়েছে, বুধবার (১৩ অক্টোবর) প্রথমে কুমিল্লা এবং পরে আরও ৫ জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। শুক্রবার ভোর থেকে আরও অনেক জেলার গ্রাহকরা মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না।

 

অনেক ইন্টারনেট ব্যবহারকারী জানিয়েছে, সকালে ঘুম থেকে উঠে মোবাইলের ডাটা অন করলেও কোনো সংযোগ যাওয়া যায়নি। তবে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ থাকলেও সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এ সংযোগ ব্যবহার করা গ্রাহকরা।

Manual1 Ad Code

 

এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) যোগাযোগ করেও কোনো সাড়া মেলেনি।

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code