ফেসবুকে চাকরির সুযোগ পেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০২১

ফেসবুকে চাকরির সুযোগ পেলেন শাবিপ্রবির দুই শিক্ষার্থী

Manual8 Ad Code

মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম. নাজিম উদ্দিন।


শাবিপ্রবি প্রতিনিধি : জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ও টেক্সট জায়ান্ট সাইট ফেসবুকে চাকরি পেলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই শিক্ষার্থী।

 

চাকুরী পাওয়া দুইজন হলেন- বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী মওদুদ আহমেদ শাহরিয়ার ও এম নাজিম উদ্দিন। সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ ই-মেইলের মাধ্যমে তাদের চাকরির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

লন্ডনে অবস্থিত ফেসবুকের ইউরোপিয়ান সদর দপ্তরে সফটওয়্যার প্রকৌশলী হিসেবে আগামী বছরের ফেব্রুয়ারিতে যোগদান করবেন তারা।

Manual3 Ad Code

 

চলতি বছরের জুনে ৬টি ধাপে ভাইবার মাধ্যমে দক্ষতা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হয়। এতে উত্তীর্ণ হওয়ায় যোগদানের জন্য তাদের নিয়োগের প্রস্তাবনা পাঠায় ফেসবুক কর্তৃপক্ষ।

 

নিজের অনুভূতি জানিয়ে মওদুদ আহমেদ শাহরিয়ার বলেন, এটা আমার জন্য খুবই আনন্দের খবর। বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রোগ্রামিংয়ের কম্পিটিশনে যুক্ত থাকার সুবাদে অনেক অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করি। অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা ফেসবুকের ভাইভায় কাজে লেগেছে। ফেসবুকে বিশ্বের বিভিন্ন দেশের সফটওয়্যার প্রকৌশলীদের সাথে কাজ করার অভিজ্ঞতা হবে। এই অভিজ্ঞতা পরবর্তীতে আরও বড় কাজে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

 

Manual6 Ad Code

অন্যদিকে এম নাজিম উদ্দিন বলেন, আমি খুবই আনন্দিত গুগল এবং ফেসবুকের মতো পৃথিবীর টপ টেক জায়ান্ট থেকে অফার পেয়ে। ২০১৪ সালে যখন প্রোগ্রামিং শুরু করি, তখন থেকেই স্বপ্ন ছিল পৃথিবীর টপক্লাস ইঞ্জিনিয়ারদের সাথে টেক জায়ান্টে চাকরি করার। তারপর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ হওয়ার পর থেকেই প্রস্তুতি নেয়া শুরু করি গুগল, ফেসবুকের জন্য। প্রস্তুতির সময়টুকু মোটেই সহজ ছিলো না। কয়েকবার আবেদন করেও ব্যর্থ হই।

 

তিনি বলেন, চলতি বছরের মে ও জুনে ৬টা করে ইন্টারভিউ নেয় গুগল এবং ফেসবুক। সবগুলো ইন্টারভিউ ভালো হওয়ার পর দুই কোম্পানি থেকেই অফার করে। সবকিছু বিবেচনায় আমি ফেসবুকের লন্ডন অফিসের অফার গ্রহণ করি। মা-বাবা, বন্ধু, সিনিয়রসহ যারা আমাকে এই লম্বা প্রস্তুতির নেওয়ার সময়ে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

 

মওদুদ আহমেদ শাহরিয়ারের বাড়ি সিলেটে। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাশ করে শাবিপ্রবিতে ভর্তি হন তিনি। অন্যদিকে এম নাজিম উদ্দিনের বাড়ি চাঁদপুরে। বিএএফ শাহীন কলেজ থেকে ২০১৩ সালে এইচএসসি পাশ করে শাবিপ্রবিতে ভর্তি হন তিনি।

 

Manual7 Ad Code

২০১৮ সালে চীনের পেকিং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিশ্বের কম্পিউটার প্রোগ্রামিংয়ে সবচেয়ে মর্যাদাপূর্ণ ‘এসিএম আন্তর্জাতিক কলিজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায়’ (আইসিপিসি) শাবিপ্রবির টিম ‘সাস্ট ডেসিফ্রেডর’ এর সদস্য হিসেবে তারা অংশগ্রহণ করেন। এছাড়া পরের বছর পর্তুগালের ইউনিভার্সিটি অব পোর্টোতে পর্বে অংশগ্রহণ করেন মওদুদ আহমেদ শাহরিয়ার।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code