বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১২

প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১

বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ১২

Manual7 Ad Code

বানিয়াচং প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

 

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার আনোয়ারপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

Manual2 Ad Code

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, ওই এলাকায় ডাইলা শাহ নামক একটি মাজার রয়েছে। মাজারের সামনের কিছু জমি নিয়ে খাদিম হায়দার আলী শাহ’র সঙ্গে পার্শ্ববর্তী রঙ্গিলা মিয়ার দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তারা দুপুরে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

Manual7 Ad Code

 

Manual5 Ad Code

এতে জনি মিয়া, আশিক আলি, সামিনা বেগম, মালু মিয়া, সায়েল মিয়া, হাবিব মিয়া ও তাহেরা বেগম আহত হন। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি জানান, অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code