সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, মে ২৬, ২০২২
চুনারুঘাট প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে ফুল ভানু (৪২) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। এ সময় নিহতের ২টি গাভীও মারা যায়।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার ১নং গাজিপুর ইউপির দুধ-পাতিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফুল বানু দুধ-পাতিল গ্রামের চেরাগ আলীর স্ত্রী।
স্থানীয় প্রতিবেশীর জানান, বৃহস্পতিবার দুপুরে ফুল বানু মাঠে গরু চড়াতে যান। হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান ফুল বানু। এ সময়য় প্রাণ হারায় দুটি গাভী। তাৎক্ষণিক স্থানীয়রা নিহত ফুল ভানুকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। তিনি বলেন, উপজেলা প্রশাসন থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রাদান করা হবে।
Design and developed by ওয়েব হোম বিডি