বানিয়াচংয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, মে ২৮, ২০২২

বানিয়াচংয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

Manual3 Ad Code

ফাইল ছবি 

Manual4 Ad Code


হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বানিয়াচং উপজেলার মেহেদীপুর গ্রামে পুকুরে ডুবে কাকন দাস নামে সাত বছর বয়সী এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মে) দুপুরে পার্শ্ববর্তী বাড়ির পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

কাকন মেহেদীপুর গ্রামের জয়কুমার দাসের ছেলে ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

 

কাকনের ভাই সুবোধ চন্দ্র দাস জানান, সকালে মাকে না জানিয়ে বাড়ি থেকে বের হয় কাকন। দীর্ঘক্ষণ পার হলেও বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন পরিবারের লোকজন। কিন্তু কোনো সন্ধান মেলেনি।

 

দুপুরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে কাকনকে ভাসতে দেখে স্বজনদের খবর দেয় স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code