সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জুন ২, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার নবীগঞ্জ উপজেলায় মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রাঘাতে আব্দুল খালিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০২ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের দীঘিরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আব্দুল খালিক পানিউমদা ইউনিয়নের পানিউমদা তেতৈয়াপাড়া গ্রামের মৃত আজমান উল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল থেকে থেমে বৃষ্টি হচ্ছিল। দুপুরে তেতৈয়াপাড়া গ্রামের আব্দুল খালিক গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে পার্শ্ববর্তী দীঘিরপাড় এলাকার মাঠে গরু চড়াতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ করে বজ্রপাত শুরু হয়। এতে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আব্দুল খালিকের। পরে স্থানীয় লোকজন লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বজ্রপাতে একজনের মৃত্যুর খবর পেয়েছি। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা প্রদান করা হবে।
Design and developed by ওয়েব হোম বিডি