সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, জুন ৮, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে দীপ্ত দাস নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (০৭ জুন) মধ্যরাতে শহরের পুরান মুন্সেফি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত দীপ্ত দাস (২২) হবিগঞ্জ শহরের ঘাটিয়াবাজার এলাকার এসডি প্লাজার কর্মচারী ও জেলার নবীগঞ্জ উপজেলার বাল্লা জগন্নাথপুর গ্রামের জিতেন দাসের ছেলে।
হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) দৌস মোহাম্মদ বলেন, মুন্সেফি এলাকায় একটি মেসে থাকতেন দীপ্ত। মঙ্গলবার রাতে সবার অগোচরে আত্মহত্যা করেন তিনি। পরে থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার মরদেহের পাশ থেকে ‘মা-বাবা আমাকে ক্ষমা করে দিও, বিদায়’ লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় নিহতের তিন সহকর্মীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি