হবিগঞ্জে ট্রাকের চাপায় নিহত মা, স্বামী-নবজাতক সন্তান আহত

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২২

হবিগঞ্জে ট্রাকের চাপায় নিহত মা, স্বামী-নবজাতক সন্তান আহত

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ সময় ওই নারীর স্বামী ও তাদের ১৮ দিনের নবজাত সন্তানসহ তিনজন আহত হয়েছেন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

বুধবার (০৮ জুন) সকাল ১১টার দিকে হবিগঞ্জ-লাখাই সড়কের লুকড়ায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাছুরা বেগম (২২) সদর উপজেলার মির্জাপুর গ্রামের চাঁন মিয়ার স্ত্রী।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা হবিগঞ্জ যাচ্ছিল। এ সময় সিএনজি অটোরিকশাটি লুকড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকচাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারী মারা যান। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেটে পাঠানো হয়েছে।

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

ঘটনার সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code