হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২২

হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কমতে শুরু করেছে নদ-নদীর পানি। ভাটি এলাকায় ও হাওরে বন্যার পানি নামতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

 

Manual2 Ad Code

পাউবো হবিগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মিনহাজ আহমেদ শোভন জানান, বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে পানি স্থিতিশীল রয়েছে। খোয়াই নদীর পানি কমে স্বাভাবিক অবস্থায় ফিরেছে। প্রতি ঘণ্টায় ১০ সেন্টিমিটার করে কমছে কালনি-কুশিয়ারা নদীর পানি।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

তিনি আরো জানান, বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতির আর অবনতি হবে না। ভাটি এলাকায় এখনো পানি আছে। এছাড়া বানের পানিতে হাওরে পলি জমেছে। এ কারণে পানি নামবে খুব ধীর গতিতে।

 

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ, হবিগঞ্জ সদর ও মাধবপুর উপজেলার ৫১টি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭৯ হাজার ৭২০ জন।

 

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান জানান, ২২৫টি আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে ২৩ হাজার ২৩৫টি পরিবার। বন্যা দুর্গতদের জন্য ৭০০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এরই মধ্যে দুই লাখ টনের বেশি চাল বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ১০ লাখ টাকা ও শুকনো খাবার দেওয়া হচ্ছে। ৩০টি মেডিকেল টিম বন্যার্তদের চিকিৎসায় কাজ করছে।

Manual2 Ad Code

 

বৃহস্পতিবার বানিয়াচং উপজেলায় গিয়ে বন্যার্তদের খোঁজ নেয়ার পাশাপাশি ত্রাণ বিতরণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code