নবীগঞ্জে বন্যার পানিতে ভেসে আসা যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২২

নবীগঞ্জে বন্যার পানিতে ভেসে আসা যুবকের লাশ উদ্ধার

Manual5 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জে বন্যার পানিতে ভেসে আসা এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।

Manual8 Ad Code

 

শনিবার (২৫ জুন) দুপুরে উপজেলার ফরিদপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বরাক নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

 

স্থানীয়দের বরাত দিয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ জানান, বরাক নদীতে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে লাশটি উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

তবে বরাক নদীর মৌলভীবাজার অংশ থেকে লাশটি ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে লাশটি পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code