মাধবপুরে পিকআপ চাপায় প্রকৌশলীর মৃত্যু

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২

মাধবপুরে পিকআপ চাপায় প্রকৌশলীর মৃত্যু

Manual5 Ad Code

মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী হুমায়ুন মিয়া নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। রোববার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সাহেববাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

 

নিহত হুমায়ুন মিয়া উপজেলার বাঘাসুরা ইউপির রিয়াজনগর গ্রামের তাউস মিয়ার ছেলে।

 

Manual1 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হুমায়ুন মিয়া নামে ওই যুবক রতনপুর এলাকার বিএইচএল সিরামিক কোম্পানির এসিসট্যান্ড প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বিকেলে তিনি ওই এলাকা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান পেছন দিক থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

 

Manual7 Ad Code

পিকআপ চাপায় প্রকৌশলী মৃত্যুর সত্যতা নিশ্চি করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code