দেশে ফিরলেন সৌদিতে নির্যাতনের শিকার হবিগঞ্জের সেই তরুণী

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২২

দেশে ফিরলেন সৌদিতে নির্যাতনের শিকার হবিগঞ্জের সেই তরুণী

Manual3 Ad Code

মা-বাবার সঙ্গে সৌদি ফেরত শিল্পী

Manual8 Ad Code


হবিগঞ্জ প্রতিনিধি :
সৌদি আরবে নির্যাতনের শিকার শিল্পী আক্তার নামে সেই তরুণী দেশে ফিরেছেন। শিল্পীর দেশে ফেরায় স্বস্তি নেমে এসেছে তার পরিবারে।

 

বুধবার (১৭ আগস্ট) শিল্পীর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন শিল্পীর পিতা আব্দুল মজিদ। তারা হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের তৈইগাঁও গ্রামের বাসন্দা।

 

Manual4 Ad Code

এর আগে “তুমরার কাছে আমি ভিক্ষা চাই। আমারে দেশে ফিরাইয়া নেও। তিন বছর ধইরা আমারে আটকাইয়া রাখছে। আমারে ধরে-মারে। মালিকে মারে, মালিকের পুলা-পুইরে মারে। আমারে খানি দেয় না, একবার দিলে- আরেকবার দেয় না। ঘরের ভেতরে তালা মাইরা তরাকে। দেশে ফিরাইয়া না নিলে আমারে মাইরালাইব, লাশ কইরা বাংলাদেশে পাঠাইব।” এমন একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

Manual3 Ad Code

শিল্পীর পিতা আব্দুল মজিদ জানান, সৌদি আরবে আমার মেয়েটির খুব কষ্টের মধ্য দিয়ে দিন কাটাচ্ছিল। তাকে সবসময় মারধর করতো মালিক। একবার খেতে দিলে অন্যবার দিতো না। যার ফলে শিল্পীকে নিয়ে দুশ্চিন্তায় ছিলাম।

 

তিনি বলেন, সরকার, সৌদি দূতাবাস ও সাংবাদিক ভাইদের কারণে এত দ্রুত আমি আমার মেয়েকে ফিরে পেয়েছি। আমি বাংলাদেশ সরকারসহ সবার কাছে চির কৃতজ্ঞ।

 

নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কান্না জড়িত কণ্ঠে শিল্পী আক্তার বলেন, আমি যে মালিকের বাসায় থাকতাম সেই মালিক ও তার পরিবারের সদস্যরা আমার উপর অমানুষিক নির্যাতন করতো। খাবার দিতো না। সামান্য ভুল হলেই লাঠি দিয়ে পেটাতো। এছাড়া তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করত। এমনকি দেশে আমার মা বাবার সঙ্গেও যোগাযোগ করতে দিত না তারা। বাড়িতে কথা বলতে চাইলেই আমাকে মারধর করা হতো।

Manual8 Ad Code

 

শিল্পী আক্তার বলেন, দেশে ফেরার সময় আমার সব জিনিসপত্র রেখে দিয়েছে তারা। সামান্য কয়েকটা কসমেটিক্স ছিল সেগুলোও আনতে দেয়নি।

 

এ ব্যাপারে জানতে চাইলে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্ধার্থ ভৌমিক বলেন, মেয়েটি দেশে ফিরে এসেছে জানতে পেরে আমার খুভ ভাল লাগছে। বিষয়টি জানার পর থেকেই আমরা সরকারী ভাবে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করি। প্রবাসি কল্যাণ মন্ত্রনালয়েও যোগাযোগ করেছি যাতে মেয়েটিকে দ্রুত সেখান থেকে উদ্ধার করা হয়।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code