বজ্রপাতে প্রাণ গেলো কৃষক ও মাছ শিকারীর

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২২

বজ্রপাতে প্রাণ গেলো কৃষক ও মাছ শিকারীর

Manual5 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জ ও সুনামগঞ্জে বজ্রপাতের আঘাতে মাছ শিকারী ও কৃষকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (২৭ আগস্ট) সকালে আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে মাছ শিকারী সাদ্দাম মিয়া ও সদরপুর সেতুর দক্ষিণে নাগডরার খাইহাওর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বুল চন্দ্র দেব (৪৫) নামের কৃষকের মৃত্যু হয়।

 

নিহত সাদ্দাম মিয়া উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের করিম মিয়ার ছেলে ও বাবুল উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর পশ্চিম পাড় (গাঙেরহাটি) গ্রামের মৃত তারক চন্দ্র দেবের ছেলে।

Manual2 Ad Code

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সাদ্দাম মিয়া বাড়ির পার্শ্ববর্তী হাওরে মাছ ধরতে গেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে সাদ্দাম মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বিষয়টি নিশ্চিত করেন।

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

এদিকে, শনিবার সকাল ৯টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলাযর সদরপুর সেতুর দক্ষিণে নাগডরার খাইহাওর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় বজ্রপাতে বাবুল চন্দ্র দেব (৪৫) নামের কৃষকের মৃত্যু হয়েছে নিহত হয়েছেন।

Manual4 Ad Code

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ওয়ার্ডের সদস্য মো. আশিক মিয়া।

তিনি জানান, প্রতিদিনের মতো শনিবার সকালেও গরু চড়াতে সদরপুর সেতুর দক্ষিণে নাগডরার খাইহাওর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় যান কৃষক বাবুল দেব। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল তখন। হাওরে যাওয়ার পর বজ্রপাতের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্যান্য কৃষকরা তার মরদেহ বাড়ি নিয়ে আসেন।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code