কাজে ফিরেছেন চা শ্রমিকরা

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২২

কাজে ফিরেছেন চা শ্রমিকরা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সাপ্তাহিক ছুটির দিনেও সিলেটের কিছু কিছু চা বাগানের কাজে নেমেছেন শ্রমিকরা। তবে রোববার (২৮ আগস্ট) সিলেটের ২৩টি চা বাগানের মধ্যে কেবল ৯টি বাগান চালু হওয়ায় এই বাগানগুলোর শ্রমিকরা কাজে ফিরেন তারা।

 

এদিকে আজ (রোববার) সাপ্তাহিক ছুটি থাকায় বাকি বাগানের শ্রমিকরা সোমবার (২৯ আগস্ট) থেকে কাজে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।

 

চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বিষয়টি নিশ্চিত করেছেন।

 

Manual7 Ad Code

রোববার সকালে সিলেটের কয়েকটি চা বাগান গিয়ে দেখা যায়, শ্রমিকরা কাজে যোগ দিয়ে বাগান থেকে পাতা উত্তোলন শুরু করেছেন।

Manual5 Ad Code

 

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বৃদ্ধি করে ৩০০ টাকা করার দাবিতে ১৯ দিন আন্দোলন করেন চা বাগানের শ্রমিকরা। এরমধ্যে চারদিন তারা অর্ধদিবস কর্মবিরতি পালন করেন।

 

শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে গত শনিবার বিকেলে ঢাকায় প্রধানমন্ত্রী বাগান মালিকদের সঙ্গে বৈঠকে বসেন। ওই বৈঠকে শ্রমিকদের নতুন মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়। যা মেনে নিয়ে কাজে ফিরতে সম্মতি জানায় চা-শ্রমিকেরা।

Manual6 Ad Code

 

চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, চা বাগানে অচলাবস্থার অবসান ঘটেছে। সকাল থেকে কয়েকটি বাগানের শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তবে কিছু বাগানে আজ সাপ্তাহিক ছুটি। ওইসব বাগানের শ্রমিকরা সোমবার থেকে কাজে যোগ দেবেন।

 

প্রসঙ্গত, দেশের ১৬৭টি চা-বাগানে শ্রমিকের সংখ্যা দেড় লাখেরও বেশি।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code