সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে স্বামী পরিত্যক্তা নারীকে গণধর্ষণের ঘটনায় আবু তালিব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-৯ সিপিসি-১ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার কর হয়।
গ্রেফতারকৃত আবু তালিব জেলার বাহুবল উপজেলার বড়ইউড়ি গ্রামের হাহির মিয়ার ছেলে।
রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে লে. কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান জানান, আবু তালিবের বিরুদ্ধে গণধর্ষণের মামলার ওয়ারেন্ট ছিল। তিনি দীর্ঘদিন যাবত পলাতক। এরই প্রেক্ষিতে র্যাব বাহুবল উপজেলার ছেরেগ আলী পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
জানা গেছে, উপজেলার সুন্দরপুর গ্রামের স্বামী পরিত্যক্তা মেয়েকে গত ১৪ মে শনিবার রাতে সিএনজি অটোরিকশায় তুলে পূর্ব হাসারগাঁও গ্রামের নির্জন স্থানে নিয়ে যায় ধর্ষণকারীরা। এ সময় ওই নারীকে রাতভর পালক্রমে ধর্ষণ করা হয়। পরে এ ঘটনায় ১৭ মে ভিকটিমের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়।
Design and developed by ওয়েব হোম বিডি