সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২২
হবিগঞ্জ প্রতিনিধি :
শায়েস্তাগঞ্জে খোয়াই নদীর পানিতে ভেসে এলো দোজারাজ ঘোষ নামে এক ভারতীয় নাগরিকের মরদেহ।
রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে ব্রিজের নিচে একটি পিলারে মরদেহটি আটকা পরে থাকতে দেখেন স্থানীয়রা।
পরে বিষয়টি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপতাল মর্গে প্রেরণ করে। দোজারাজ নামে ওই যুবক ভারতের ত্রিপুরা রাজ্যের রাসিক ঘোষের ছেলে। দোজারাজের মরদেহ থেকে পাওয়া একটি ড্রাইভিং লাইসেন্স থেকে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাদশা আলম জানান, ভারতের ত্রিপুরা থেকে খোয়াই নদীটি বাংলাদেশের অভ্যন্তরে বয়ে এসেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে নদীর পানিতে ভাসিয়ে দিয়েছে কেউ। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তার দেহ থেকে পাওয়া ড্রাইভিং লাইসেন্সের সূত্রধরে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Design and developed by ওয়েব হোম বিডি