সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২২
ফাইল ছবি
মাধবপুর প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়েছেন।
সোমবার (০৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চালক রুবেল মিয়া ও তার হেলপার আহাদ মিয়া। তাদের বাড়ি যশোর জেলায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার এসআই শুভ দে।
তিনি বলেন, সিলেট থেকে ছেড়ে আসা পাথরবাহী ট্রাকের সঙ্গে খাদ্যবাহী অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পাথরবাহী ট্রাকের চালক রুবেল মিয়া ও হেলপার আহাদ মিয়া। এ সময় আহত হয়েছেন পাথরবাহী ট্রাকে থাকা মাজেদ মিয়া নামে ব্যক্তি।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক আজাদ মিয়া বলেন, লাশ দুটি উদ্ধার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Design and developed by ওয়েব হোম বিডি