আজমিরীগঞ্জে নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২

আজমিরীগঞ্জে নদী থেকে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার আজমিরীগঞ্জে কোদালিয়া নদীতে পড়ে নিখোঁজের ১৬ ঘণ্টা পর রাজধন সরকার নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

Manual8 Ad Code

বুধবার (০৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কোদালিয়া নদী থেকে রাজধন সরকারের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

মৃত রাজধন সরকার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা শঙ্খমহল গ্রামের রাজেন্দ্র সরকারের ছেলে।

Manual1 Ad Code

 

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে রাজধন সরকার নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে নদীতে পড়ে যায়। এ সময় নৌকায় থাকা অন্য দুই ব্যক্তি বিষয়টি স্থানীয়দের জানান। স্থানীয়রা মধ্যরাত পর্যন্ত নদীতে খোঁজাখুঁজি করলেও রাজধন সরকারের সন্ধান পাওয়া যায়নি।

 

খবর পেয়ে বুধবার সকালে বানিয়াচং উপজেলা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল খোঁজাখুঁজি করে বেলা সাড়ে ১১টায় দিকে তার মরদেহ উদ্ধার করে।

 

Manual1 Ad Code

এ বিষয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের ডুবুরি টিম লিডার ফখরুল ইসলাম জানান, প্রায় দেড় ঘণ্টা নদীতে খোঁজাখুঁজির পর সকাল সাড়ে ১১টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

Manual7 Ad Code

 

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, উদ্ধারের পর মরদেহে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code