বাহুবলে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২

বাহুবলে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই খুন

Manual3 Ad Code

নিহত শোয়েবের ফাইল ছবি


হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বাহুবলে পারিবারিক বিরোধের জের ধরে চাচাতো ভাইয়ের হাতে শোয়েব চৌধুরী (২৫) নামে অপর চাচাতো ভাই নিহত হয়েছে।

 

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত শোয়েব চৌধুরী উপজেলার শংকরপুর গ্রামের মৃত চমক চৌধুরীর পুত্র।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

জানা যায়, শোয়েব চৌধুরীর সঙ্গে দীর্ঘদিন যাবত জায়গা সম্পত্তিসহ নানা বিষয় নিয়ে পরিবারিক বিরোধ চলে আসছিল তার চাচাতো ভাই হাসান চৌধুরীর। এরই জের ধরে মঙ্গলবার বিকেলে তাদের মধ্য বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে হাসান চৌধুরী উত্তেজিত হয়ে শোয়েব চৌধুরীকে ছুরিকাঘাত করেন।

 

Manual4 Ad Code

এতে গুরুতর আহত হন শোয়েব চৌধুরী। পরে তাকে উদ্ধার করে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।

 

এ বিষয়ে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code