সিলেট ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২
আরিফুল ইসলাম জিয়া। ফাইল ছবি
মাধবপুর প্রতিনিধি :
ভুমি প্রতারক আরিফুল ইসলাম জিয়া’র জন্মস্হান ব্রাহ্মণবাড়ীয়া জেলায় হলেও বসবাস করছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকার মুসলিমবাগ।
জানা গেছে, আরিফুল ইসলামের বাড়ি শ্রীমঙ্গলে হলেও প্রতারণা ও জালিয়াতির ফাঁদ পেতেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা এলাকায়। আর এসব জালিয়াতি ও প্রতারণার সংবাদ প্রকাশ করেন সাংবাদিক কাদের।
আরিফুল ইসলাম জিয়া হবিগঞ্জের বাণী পত্রিকার সাবেক উপদেষ্টা ছিলেন বলে জানা গেছে। তিনি বিএনপির পেশাজীবি সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। খালেদা জিয়া ও তারেক জিয়াসহ বড় বড় নেতাদের ছবির সাথে নিজের ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে প্রচার করেন তিনি। রয়েছেন কিছু ভুইফোর সংগঠনের সাথেও। আর এসবের সুযোগ নিয়ে ভয়ভীতি, হুমকি-ধামকি দিয়ে প্রতারণা করেন অসহায় মানুষের সাথে। তার আছে বিশাল এক সিন্ডিকেট। এর মাধ্যমে হাতিয়ে নেন অসহায় মানুষের অর্থ।
সম্প্রতি এক ভুক্তভোগী ৩ কোটি ৭৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হলে বিজ্ঞ বিচারক সব শুনে গত আগস্ট মাসে কারাগারে প্রেরণ করেন। প্রায় মাসব্যাপী কারাবাস করে চলতি মাসে গত ৫ সেপ্টেম্বর জামিন আসেন।
আরিফুল ইসলাম জিয়ার বিরুদ্ধে অনিয়মের সংবাদ প্রকাশ করাকে কেন্দ্র করে জামিনে এসে সাংবাদিক এম.এ কাদেরকে বিভিন্ন মাধ্যমে হুমকি দিয়ে আসছেন। এমন কি লক্ষ টাকার বিনিময়ে যেকোন মিথ্যা মামলায় ফাঁসানোর পাঁয়তারা করছেন এই ভুমি প্রতারক জিয়া।
Design and developed by ওয়েব হোম বিডি